
দেশ টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিনসহ তাঁর টিমের সদস্য এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দামের ওপর মাদক কারবারিদের হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আজ সোমবার (২৫ মে) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে কলাপাড়ায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়। এতে গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতারা এবং সচেতন নাগরিকেরা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তি তুহিনের ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের ওপর আঘাত। তাই অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে মূলহোতা মাদক কারবারি শামীমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে