
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং ১২ সদস্যকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত ও কর্তব্যে অবহেলার কারণে জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই নোটিশ পাঠানো হয়। আজ বুধবার সকালে এই নোটিশ এসে পৌঁছেছে। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ইউপি সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা প্রশাসক গত সোমবার বেলা ১১টায় দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তিনি গিয়ে চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন এবং ১২ ইউপি সদস্যকে পাননি। এ কারণে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আারেফিন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশটি আজ সকালে বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের পরিদর্শনের সময় আমি পরিষদে উপস্থিত ছিলাম এবং ইউপি সদস্যরাও ছিল; কিন্তু তাঁর সামনে আসেনি। আমাকে কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে, তার জবাব দিব; কারণ, আমি উপস্থিত ছিলাম।’
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদে এলাকার আইনশৃঙ্খলা, বিভিন্ন সেবা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়েছিলাম। সেখানে সংশ্লিষ্ট চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের পাওয়া যায়নি। কর্তব্যে অবহেলা ও কর্মস্থলে সঠিক সময় উপস্থিত না থাকায় প্রতীয়মান হয়, এলাকার সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদের সব সেবা থেকে বঞ্চিত এবং সঠিকভাবে সেবাদানে জনপ্রতিনিধিরা অবহেলা করছেন।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে