
পটুয়াখালী-৩ আসনের বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসন যদি কোনো পক্ষ অবলম্বন করে, তাহলে দেশে ভালো নির্বাচন সম্ভব হবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা লালন করছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। তবে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে।’
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল হক নুর।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, সম্প্রতি তাঁর নেতা-কর্মীরা জনসংযোগে গেলে ট্রলার থেকে নামার সময় হামলা ও ভাঙচুরের শিকার হন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে দশমিনা থানার ওসি ও পটুয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে বলে অভিযোগ করেন তিনি।
নুর অভিযোগ করেন, ওই ঘটনায় প্রতিপক্ষ নিজেরাই ভাঙচুর করে ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যাচাই-বাছাই ছাড়াই কিছু সংবাদকর্মী ও অনলাইন অ্যাকটিভিস্ট সেই ভিডিও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে নুরুল হক নুর বলেন, নির্বাচনের আগে যদি এমন ঘটনা ঘটে এবং প্রশাসন কার্যকর ভূমিকা না নেয়, তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তিনি দাবি করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি তাঁর আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করছে।
সংবাদ সম্মেলনে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজিবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়ে দলীয় প্রার্থী দেয়নি। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে