
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. শাকিল হাওলাদার (৩৫)। আজ রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শাকিল পটুয়াখালীর দশমিনা উপজেলার ১ নম্বর রণগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের কামাল হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মো. শাকিল তাঁর ছেলের অসুস্থতার কথা শুনে বাড়িতে আসেন। আজ সকালে বাড়ি থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর ১২টার দিকে গৌরনদী এলাকায় বরিশাল-ঢাকাগামী তাজ ট্রাভেলের বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে গৌরনদী আশোকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়ার পর তাঁর পরিবারকে জানানো হয়েছে। এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে