
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়।
শনিবার সকাল ১০টায় খাপড়াভাঙ্গা নদীতে আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জহিরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল (৩০) ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক জানান, আমরা ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সকালে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে