
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে সুদের টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে সরোয়ার হোসেন (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বানিয়াকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত গভীর রাতে তাঁর মৃত্যু হয়। নিহত সরোয়ার হোসেন সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা এলাকার গনি হাওলাদারের ছেলে।
নিহত ব্যক্তির বড় ভাই দেলোয়ার হোসেন জানান, সরোয়ার হোসেন নগদ টাকার ব্যবসা (সুদ) করতেন। ইলিয়াস নামের এক ব্যক্তি সরোয়ারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ করার কথা বলে ইলিয়াস তাঁর ভাইকে নিজের বাড়িতে ডাকেন।
দেলোয়ার হোসেনের অভিযোগ, ‘টাকা দেওয়ার অজুহাতে ডেকে নিয়ে চার-পাঁচজন মিলে দা ও রড দিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে। হাসপাতালে নেওয়ার আগেই আমার ভাই হামলাকারী এবং হামলার কারণ উল্লেখ করে জবানবন্দি দিয়েছেন।’
হামলায় গুরুতর আহত অবস্থায় সরোয়ার হোসেনকে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে বরিশালে রয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে