
অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এর আগে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে ভেটিরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাজবেন্ড্রি-সংবলিত কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে। তাতে দুটি পদেই আবেদন করার সুযোগ থাকছে।
অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লাহ হিল কাফি বলেন, আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ফলপ্রসূ কোনো সমাধান না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের সহকারী প্রক্টর আলী আজগর বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক মো. মামুন অর রশিদ। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দেওয়ার দাবি জানানো হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে