
পটুয়াখালীর কলাপাড়ায় এআই দিয়ে নারী ও পুরুষের আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র্যাব-১১-এর সহায়তায় কলাপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ৬ মে রিমনসহ দুজনের নামে থানায় একটি চাঁদাবাজির মামলা করেন পৌর শহরের রহমপুর এলাকার ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা মিন্টু। গতকাল সন্ধ্যায় রিমনকে থানায় নিয়ে আসা হলে উত্তেজিত জনতা থানার সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তারা থানা এলাকা ত্যাগ করে।
অভিযোগকারী নাসির মোল্লা মিন্টু জানান, কয়েক দিন আগে রিমন ও তাঁর সহযোগী ‘কলাপাড়ার সময়’ নামের একটি ফেসবুক পেজে তাঁর নামে বাজে স্ট্যাটাস দেন। পরে এক নারীর সঙ্গে এআই দিয়ে তাঁর ছবি সংযুক্ত করে ওই পেজে প্রচার করেন এবং হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এআই ভিডিও প্রকাশ করা হবে বলেও হুমকি দেন। কোনো উপায় না পেয়ে বিকাশের মাধ্যমে মিন্টু তাঁদের ধাপে ধাপে প্রায় এক লাখ টাকা প্রদান করেন। এরপরও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও চাঁদা দাবি করলে তিনি থানায় মামলা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁদা দাবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁকে আগামীকাল (আজ মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে