
শিগগিরই আরও বড় আকারে জোট হবে বলেন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পঞ্চগড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বিভিন্ন মসজিদ, মন্দির ও মাদ্রাসার জন্য বিশেষ বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের নাম ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, ‘এনসিপি তাদের জায়গা থেকে যারা সমমনা মধ্যমপন্থার গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে। তাদের সঙ্গে আলোচনা এখনো চলছে। মাঝখানে আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আমরা মনে করছি, আমাদের এই জোটের যে রূপরেখা, যে বিস্তৃতি—এটা আরও বড় হওয়া প্রয়োজন। আমরা আশা করছি, শিগগিরই আরও বড় আকারে আমাদের এই যে জোট প্রকাশিত হবে।’
এনসিপির মনোনয়ন প্রকাশের ব্যাপারে সারজিস বলেন, ‘আগামী শনিবারের মধ্যে প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে যাঁদের মনোনয়ন দিচ্ছে, তাঁদের তালিকা প্রকাশ করবে। আমরা বিশ্বাস করি, পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যেই ৩০০ আসনে এনসিপি সৎ ও যোগ্যদের মনোনয়ন দেবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে