
পঞ্চগড়ে শীতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোস্তাকিম নামের ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে জেলার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোস্তাকিম পঞ্চগড় সদর উপজেলার মাগুরা প্রধান পাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। তার মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মনোয়ার হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার জ্বর, কাশি ও ডায়রিয়া নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মোস্তাকিমকে ভর্তি করানো হয়। পরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশু বিশেষজ্ঞ মনোয়ার হোসেন বলেন, সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশু মোস্তাকিম হাসপাতালে ভর্তি ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৭ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২১ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে