
পঞ্চগড়: ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ আতঙ্কে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এক সপ্তাহ বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের মাধ্যমে করোনার নতুন ধরন সংক্রমণের ঝুঁকি রয়েছে। পাশাপাশি বাংলাবান্ধাসহ পুরো তেঁতুলিয়া উপজেলার তিন দিকে ভারত সীমান্ত থাকায় স্থানীয় ও উপজেলাবাসীর সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ সকালে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, গত মঙ্গলবার (২৫ মে) রাতে বন্দর এলাকায় পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের উপস্থিতিতে বন্দর সংশ্লিষ্ট, স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর মতামতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তাঁরা আরও বলেন, দেশে গত কয়েক দিন আগে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার মানুষেরা একটু চিন্তিত। পরে বন্দর সংশ্লিষ্ট লোকজনদের নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বিষয় নিয়ে আজ শুক্রবার (২৮ মে) সকালে আবারও জরুরি আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, অ্যাসোসিয়েশনের সকল ব্যবসায়ীকে সিদ্ধান্তটি জানানো হয়েছে। সার্বিক পরিস্থিতিতে স্থানীয় জনস্বার্থে বিষয়টিকে আমি সমর্থন করি।
বন্দর শ্রমিক সংগঠনের সভাপতি মো. ইদ্রিস আলী জানান, বাংলাবান্ধা বন্দরে প্রায় ৩ শতাধিক শ্রমিক কাজ করে। বন্দর বন্ধ হলে এসব শ্রমিক বেকার হয়ে পড়বে। তারপরেও জনস্বার্থে বন্দর বন্ধের সিদ্ধান্ত হলে তা তো মানতেই হবে।

ক্ষতিগ্রস্ত বেইলি সেতু সরিয়ে নতুন সেতু নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় চার বছর আগে। কিন্তু জমি অধিগ্রহণের জটিলতায় দুই বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়েই চলাচল করছে যানবাহন।
২ মিনিট আগে
‘আমার শিশুসন্তানেরা অসুস্থ হয়ে গেছে, তাদের চিকিৎসা দরকার। ঠিকমতো খাবারও খাওয়াতে পারছি না। ওদেরকে কীভাবে বাঁচাই! আমরা বাঁচতে চাই।’ বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার কাছে ৬ মাস আর ৪ বছর বয়সী দুই শিশুসন্তান নিয়ে এভাবেই আকুতি জানান সুমি আক্তার। চোখে অসহায়ত্ব, মুখে অনিশ্চিত ভবিষ্যতের ছাপ।
৫ মিনিট আগে
ঘুষ, দালাল চক্র, সিট-বাণিজ্য, নিম্নমানের খাবার আর গরু-ছাগল-বিড়ালের অবাধ বিচরণ—সব মিলিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে দেশের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে।
৮ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
২ ঘণ্টা আগে