কঠোর লকডাউনে দোকান বন্ধ ছিল। তখন ক্রেতা আসতে না পারায় কামারদের হাতেও তেমন কাজ ছিল না। লকডাউন শিথিল হওয়ায় কোরবানি সামনে রেখে কিছুটা ব্যস্ততা বেড়েছে কামার পল্লিতে। তবে ক্রেতা কম থাকায় বিক্রি কম বলে কামারদের মধ্যে রয়েছে দুশ্চিন্তাও।
ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর বাজার কামারপট্টিতে সরেজমিনে দেখা যায়, কোরবানির পশু কাটার জন্য নতুন দা-বঁটি, ছুরি তৈরি করে পসরা সাজিয়ে রেখেছেন কামারেরা। তবে ক্রেতার উপস্থিতি কম থাকায় খুব একটা বিক্রি নেই।
এই বছর কয়লা ও লোহার দাম বাড়ায় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। মান ভেদে ছোট দা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় দা ৫০০ থেকে ৭০০ টাকা। ছোট বঁটি ১০০ থেকে ৩০০ টাকা, বড় বঁটি ৫০০ থেকে ৮০০ টাকা। ছোট ছুরি ১০০ থেকে ২০০ টাকা, বড় ছুরি ২৫০০ থেকে ২৮০০ টাকা এবং কাটারি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আর শান দেওয়ার জন্য দা, বঁটি ও ছুরির ক্ষেত্রে ৩০-৩০০ টাকা লাগছে।
এ বাজারের কামার মো. রতন জানান, 'সারা বছর হাতে তেমন কাজ থাকে না। প্রতি বছর ধান কাটার মৌসুম আর কোরবানির ঈদে ভালো কাজ হয়। এবার লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। এখন জিনিসপত্র তৈরি করে রেখেছি কিন্তু ক্রেতা কম।'
মাসুদ রানা নামের আরেকজন কামার জানান, লকডাউনে ক্রেতা না থাকায় নতুন করে জিনিসপত্র তৈরি করা বন্ধ করে দিয়েছি। তা ছাড়া লোহা ও কয়লার দাম বাড়ায় লাভ কম হচ্ছে।'
ক্রেতা গোলাম মোস্তফা বাবলু জানান, কোরবানির পশু কাটার জন্য তিনি ২৫০০ টাকায় একটা বড় ছুরি কিনেছেন।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৮ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
৩০ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪২ মিনিট আগে