
পাবনার পূর্ব বনগ্রামে সাবেক স্বামী বাপ্পির ছুরিকাঘাতে বৈশাখী নামে এক নারী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পুষ্পপাড়া পূর্ব বনগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৈশাখী (২৬) একই গ্রামের আকরাম সরদারের মেয়ে। বাপ্পি পাবনা সদর থানাধীন মন্দিরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান।
আতাইকুলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানাধীন পূর্ব বনগ্রামে মাসখানেক আগে ডিভোর্স হওয়া বৈশাখী বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে বাচ্চাকে নিতে ওই বাড়িতে আসেন সাবেক স্বামী বাপ্পি। এ সময় স্ট্যাম্প নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বৈশাখীকে বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত করেন। এতে বৈশাখীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পরে স্বজনেরা তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে