
পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তেলবাহী লরির চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শিশু। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাটমোহর-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নিহত শিশু হলো ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আন্না খাতুন (৬)। গুরুতর আহত শিশু একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুন (৬)। তারা স্থানীয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার জন্য আন্না ও ছামিয়া চাটমোহর-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চাটমোহর থেকে বাঘাবাড়িগামী যমুনা তেল কোম্পানির একটি তেলবাহী লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হয় আন্না।
গুরুতর আহতাবস্থায় ছামিয়াকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় প্রশাসনের লোকজন।
ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে। চালক ও হেলপার পালিয়ে গেছেন। তেলবাহী লরি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে