
পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের কুপিয়ে জখমের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গনি মোল্লা (৫৮) নামের এক নৈশপ্রহরী মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া মেডিকেল কলেজ (বমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চণ্ডিপুর সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার একটি কক্ষ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
নিহত ওসমান গনি মোল্লা চণ্ডিপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি দুই যুগের বেশি সময় ধরে উক্ত মাদ্রাসায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য মাদ্রাসায় যান ওসমান গনি। রাত ১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাদ্রাসায় ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে বমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেয়। আজ দুপুরে ক্ষুব্ধ জনতা স্থানীয় শাহাদাত হোসেন নামের একজনের বাড়িতে অগ্নিসংযোগ করে।
ঘটনার বিষয়ে কথা বলতে চণ্ডিপুর সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনের কারণ দ্রুতই উদ্ঘাটন করা সম্ভব হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে