
পাবনায় গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, এ ঘটনায় থানার উপ–পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে আজ সকালে একটি মামলা করেছেন। মামলায় ৬৪ জন নামীয় ও অজ্ঞাতনামা দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে আছরের নামাজ পড়ে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। পরে তাঁর অনুসারী ও সমর্থকেরা পুলিশের ওপর হামলা করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি থানা–পুলিশের।
সুজানগর থানার ওসি জানান, এ ঘটনায় রোববার রাতে যৌথবাহিনীর অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ ও ভিডিও ফুটেজে শনাক্ত করার পর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।
এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীরা। রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তাঁরা বিক্ষোভ করেন।
সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব গত জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে