
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকার সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন আলী আছগার।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাসে গিয়ে দেখা যায়, ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ভাস্কর্যটির সামনে আলী আছগারের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ডটি বাঁশ দিয়ে টানিয়ে রাখা হয়েছে।
জামায়াতের চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ‘এটা তো অল্প কয়েক দিনের ব্যাপার, তারপরেও যেহেতু আপত্তি এসেছে, আমরা বিলবোর্ডটি পার্শ্ববর্তী কোনো স্থানে স্থাপনের ব্যবস্থা করব।’
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইগ্নাসিউজ গমেজ বলেন, ‘বিষয়টি আমিও দেখেছি। এ বিষয়ে কী করা যায়, তা ইউএনওর সঙ্গে আলোচনা করব।’
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে