পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ করা হলো। অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, ‘এমন সিদ্ধান্তের জন্য আমরা ভিসি ম্যামকে ধন্যবাদ জানাই। তিনি সাধারণ শিক্ষার্থীদের মনের কথা বুঝতে পেরেছেন।’
তিনি আরও বলেন, ‘গত রোববার (১২ আগস্ট) দুপুরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তার মধ্যে ভিসি ম্যাম দু’টি দাবি পূরণ করেছেন। বাকি দাবিগুলোও বাস্তবায়নের জন্য তিনি আশ্বাস দিয়েছেন। আশা করি, রাজনীতিমুক্ত সুস্থ একটা ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে অফিস আদেশও জারি করা হয়েছে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে