পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চণ্ডীপুর নিজগ্রাম থেকে বাক্প্রতিবন্ধী কিশোরী রিদী খাতুন (১৫) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পার হলেও সন্ধান মেলেনি। সে ওই গ্রামের মৃত ফজলাল হোসেনের মেয়ে।
রিদীর বড়ভাই সবুজ হোসেন জানান, গত ১৬ অক্টোবর সকালে পরিবারের সদস্যদের অগোচরে রিদী বাড়ি থেকে বের হয়। পরে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা ও স্বজনেরা খোঁজাখুঁজি করে রিদীর সন্ধান পাননি।
গত ১৮ অক্টোবর রিদীর বড় ভাই বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের সময় রিদীর গায়ে গোলাপি রঙের জামা ছিল। তাঁর শরীরের রং শ্যামলা। সে কথা বলতে পারে না।
রিদীর সন্ধান না পেয়ে তার মা যাকে পাচ্ছেন তাঁকেই জড়িয়ে ধরছেন। তিনি বলছেন, ‘আমার রিদীকে দেখেছ।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে