
পাবনার ঈশ্বরদীসহ আশপাশের উপজেলায় ডায়রিয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ডায়রিয়ার প্রাদুর্ভাবের কারণ জানতে তিন দিন ধরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ৬ সদস্যের একটি দল ঈশ্বরদীতে অবস্থান করছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্মরণকালের উল্লেখযোগ্য ডায়রিয়া রোগীর ৯৫ শতাংশই রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা ঈশ্বরদী ইপিজেড কারখানার। সর্বশেষ গতকাল বুধবার বেলা ২টা পর্যন্ত ঈশ্বরদীতে নতুন করে ৭২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। ভর্তি হয়েছে নতুন ২২ জন রোগী। এ ছাড়া ২৯ মে থেকে গতকাল বেলা ২টা পর্যন্ত মোট আক্রান্ত রোগী সংখ্যা ৬৬৬ জন। ডায়রিয়ায় মারা গেছেন দুই নারী শ্রমিক।
ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টারে গতকাল সকাল পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৫৯২ জন। গতকাল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চিকিৎসা নিয়েছে ২১ জন ডায়রিয়া রোগী। এ হিসাব নিশ্চিত করেছেন ইপিজেড মেডিকেল সেন্টারের চিকিৎসক মো. ফয়সাল হোসেন।
হঠাৎ ডায়রিয়া রোগীর হার বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে স্থানীয় চিকিৎসকসহ অনেকেই এটি পানিবাহিত সংক্রমণ বা ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে হতে পারে বলে ধারণা করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহেদুল ইসলাম শিশির বলেন, পানিদূষণের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। কারণ, হাসপাতালে যেসব ডায়রিয়া রোগী এসেছে, তারা কারখানার সাপ্লাই পানি পানের কথা বলেছে। ফলে কোনো একটা সমস্যার কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
ডায়রিয়ার চিকিৎসা দেওয়া আরেক চিকিৎসক বলেন, ‘আমি যতগুলো ডায়রিয়া রোগীর চিকিৎসা দিয়েছি, তাতে মনে হয়েছে, শ্রমিকদের কারখানার ক্যানটিনে খাওয়ার সুযোগ কম। কারণ, তাঁরা প্রত্যেকেই বাড়ি থেকে খাবার আনেন। তবে খাওয়ার পরে তাঁরা ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে থাকেন। এখানে ইপিজেডের কেন্দ্রীয় শোধনাগারের মাধ্যমে প্রতিটি কারখানায় পানি সাপ্লাই করা হয়। ফলে শ্রমিকদের দুপুরের খাবার থেকে নয়; বরং পানির কোনো সমস্যার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে।’ এ ছাড়া তিনি বৃষ্টির কারণে পানির প্ল্যান্টে ক্ষতিকর ব্যাকটেরিয়ার দূষণ প্রভাব ফেলতে পারে বলে তিনি ধারণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান বলেনন, ‘পানিদূষণের কারণেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে ধারণা করছি। কারণ, ডায়রিয়া হচ্ছে পানিবাহিত রোগ। ফলে এখন পর্যন্ত সন্দেহের তির পানিদূষণের দিকে।’
ঈশ্বরদীতে ঢাকা থেকে আসা তদন্ত কমিটির টিম লিডার ডাক্তার এ এইচ এম মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন তদন্ত ও অনুসন্ধানে গুরুত্ব দিয়ে কাজ করছি। কেন ডায়রিয়ার সংক্রমণ বেশি, বিষয়টি খোঁজার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এ অবস্থায় আমরা ঈশ্বরদী ইপিজেডের কেন্দ্রীয় পানি শোধনাগার, পানির উৎস, সিস্টেম, স্যানিটারি অবস্থা, কারখানার পানি সংরক্ষণ, ফিল্টার-ট্যাব ব্যবস্থাপনাসহ সবগুলো বিষয় গভীরভাবে অনুসন্ধানে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তা আজকেই (বুধবার) রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হচ্ছে।’ তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন ঢাকায় জমা দেওয়ার পরপরই বিষয়টি স্পষ্ট হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে