
পাবনার ঈশ্বরদীতে একটি সান্টিং ট্রেনের ধাক্কায় মালবোঝাই ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে শহরের রেলগেট লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ধাক্কা খেয়ে রেললাইনের ওপর উঠে আটকে যায়। পরে সাময়িকভাবে একটি লাইন বন্ধ রাখা হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনায় ট্রাকচালক সোহেল রানা বাবর ও তাঁর ছেলে হেলপার মো. হিমেল মৃদু আহত হন। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহী জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন চলাচলের সময় সাধারণত রেলগেট বন্ধ থাকে। তবে ঘটনার সময় একটি সান্টিং ট্রেন ক্রসিং অতিক্রমকালে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হয় এবং ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়।
ট্রাকচালক সোহেল রানা বাবর জানান, রেলগেট খোলা থাকায় তাঁর আগে কয়েকটি ট্রাক নির্বিঘ্নে পার হয়। তিনি ক্রসিংয়ে ওঠার পরপরই সান্টিং ট্রেনটি তাঁর ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টরকে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়নি বলে জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে