
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি ছিল অস্বাভাবিক উচ্চতায়। এরই মধ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে ভেসে আসে এক জোড়া ডলফিন। তবে জোয়ারের পানি নামলেও স্রোতের টানে ডলফিন দুটি আটকা পড়ে মেঘনা নদীতীরবর্তী এলাকায়।
এ ঘটনাকে ঘিরে কৌতূহল ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ডলফিন দুটির সঙ্গে মেতে ওঠেন স্থানীয় জেলেরা। কেউ কেউ সেই দৃশ্য ভিডিও করে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ঘটনাটি ঘটে নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন দেখতে সেখানে ভিড় করেন বহু স্থানীয় বাসিন্দা।
বন্দরটিলা বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দিন বলেন, ‘নিঝুম দ্বীপ ও দমারচরের মাঝখানে মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুটি ডলফিন। পরে ভাটার টানে তারা নদীর কিনারায় আটকে পড়ে। জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে ডলফিনগুলো দেখতে পান। খবর পেয়ে আমরাও ছুটে যাই। জেলেরা তাঁদের সাগরের দিকে পাঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে পরের জোয়ারে ডলফিনগুলো সাগরে ফিরে যেতে সক্ষম হয়।’
এদিকে, গত তিন দিনের টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জোয়ারের পানিতে একাধিকবার প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রাস্তা ও ঘরবাড়ি। অনেক পরিবারে এখনো বন্ধ রয়েছে রান্নাবান্না। পানি নেমে গেলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে