রাতভর বৃষ্টিতে নোয়াখালীর বন্যাকবলিত এলাকাগুলোতে আবারও বেড়েছে পানি। এতে দীর্ঘ হচ্ছে জলাবদ্ধতা। বাড়ছে মানুষের ভোগান্তি। জেলায় এখনো পানিবন্দী প্রায় ১৩ লাখ মানুষ। এদিকে গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত আছে।
বন্যাকবলিত এলাকার লোকজন জানান, গত কয়েক দিন রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকার কারণে জেলার বিভিন্ন স্থান থেকে পানি নামতে শুরু করে। তবে বেশির ভাগ উঁচু এলাকা থেকে পানি নামলেও বেশির ভাগ নিম্ন এলাকা ছিল জলাবদ্ধ। এরই মধ্যে সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে পানি বেড়েছে, জেগে ওঠা কিছু সড়কে আবারও তলিয়েছে। এই বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে তিন থেকে চার ইঞ্চি পানি বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, বিভিন্ন স্থানে খাল দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত কালভার্ট তৈরি এবং যেখানে-সেখানে বাঁধ দেওয়ায় পানি নামছে না।
কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের গৃহবধূ সালেহা খাতুন জানান, দুই দিন আগে তাঁরা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে এসেছেন। বসতঘর থেকে পানি নেমে যাওয়ায় সেটি পরিষ্কারে কাজ করছেন। কিন্তু রান্নাঘরে এখনো পানি। চুলা পানির নিচে এখনো নিমজ্জিত, যার কারণে রান্নাবান্নার কাজ ব্যাহত হচ্ছে। গত কয়েক দিন রোদ থাকায় পানি নেমেছিল, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কিত তারা।
জেলার বন্যাক্রান্ত আট উপজেলার মধ্যে সদর, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলার বেশির ভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও এখনো জলমগ্ন কবিরহাট, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার অধিকাংশ এলাকা। কোথাও কোথাও এখনো হাঁটু থেকে কোমরপানি রয়েছে। যারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন, বন্যার পানিতে রান্নাঘরে চুলা নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। ফলে খাদ্য সমস্যায় ভুগছেন। বন্যার শুরুর দিকে জেলার বাইরে ও জেলার বিভিন্ন সংগঠন থেকে খাবার ও ত্রাণসহায়তা দিলেও তা বর্তমানে অনেকটা কমে এসেছে।
জেলা প্রশাসকের তথ্যমতে, বন্যাকবলিত এলাকাগুলোতে এখনো পানিবন্দী প্রায় ১৩ লাখ মানুষ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছে ৭০ হাজার মানুষ।
জেলায় বেড়েছে ডায়রিয়া রোগের সংখ্যা। বন্যাকবলিত আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে ৪৪৮ জন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে