
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা গত ১৭ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত ১৭ মাস আরেকটি দলকে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ দেখছি। আমরা দেখেছি তারা কীভাবে পাড়ার একটি দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি করেছে। আমরা দেখেছি তারা কীভাবে মানুষের হক মেরে খেয়েছে, কীভাবে মানুষকে নির্যাতন করেছে।’
মঙ্গলবার নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সেবারহাট বাজারে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ‘তারা যদি ক্ষমতা পায়; তারা কী করতে পারে গত ১৭ মাসে আমাদের বুঝিয়ে দিয়েছে। তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। আপনাদের ভোটার জন্য মিথ্যা বুলি শোনাচ্ছে।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ সময় নোয়াখালী-২ (সেনবাগ) আসনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
৪৩ মিনিট আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে