
জ্বালানি তেল নেই বলায় নোয়াখালীর সুবর্ণচরে নূরানী ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলার সময় চরজব্বার থানার পরিদর্শক ও একজন কনস্টেবল উপস্থিত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে জানা গেছে।
আজ মঙ্গলবার উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস-সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নূরানী ফিলিং স্টেশনের ম্যানেজার (ব্যবস্থাপক) মো. ফারুক হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে তেল দিয়েছি। বিকেল সাড়ে ৪টার দিকে তেল শেষ হলে গেলে আর দিতে পারিনি। যতক্ষণ তেল ছিল, ততক্ষণ আমরা দিয়েছি। তাদের তেল শেষ হয়ে গেছে বলায় তারা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। আমাদের অফিসকক্ষ ভাঙচুর করে।’ এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পাম্পে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। অভিভাবক এলে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হবে।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
১ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
৪ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
৩১ মিনিট আগে