নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি আবাসিক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলো কুমুদ নাথ (৪৪), তাঁর স্ত্রী সবিতা রানী নাথ (৩২), শিশুকন্যা ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। একটি ওষুধ কোম্পানিতে চাকরিরত কুমুদ ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নাঘরের লাইনের গ্যাসের চুলার সুইচ খোলা থাকায় গ্যাস লিকেজে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এ সময় ওই বাসার একটি কক্ষের মেঝেতে বাতি জ্বালাতে গেলে গ্যাসে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই পরিবারের দুই শিশুসহ তাদের মা-বাবা দগ্ধ হয়। বিস্ফোরণে ওই বাসার একটি দেয়ালের সামান্য অংশ ও জানালার থাই গ্লাসগুলো চূর্ণবিচূর্ণ হয়ে উড়ে যায়। বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা এসে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালায়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় রান্নাঘরের গ্যাসের চুলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধঘরে জমে থাকা গ্যাসের আগুনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে