নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি খাল থেকে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে চরএলাহী ইউনিয়নের গাংচিলের ১২ নম্বর স্লুইস খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মালেক চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। গতকাল শুক্রবার দুপুরে খালের পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মালেক গরুর জন্য খালপাড়ে ঘাস কাটতে যান। খালে পানি কিছুটা কম ছিল। ঘাসভর্তি বস্তা নিয়ে খাল পার হওয়ার সময় জোয়ারের পানি বেড়ে যায়। মালেক সাঁতার না জানায় জোয়ারের পানিতে তলিয়ে যান। আজ শনিবার সকালে স্থানীয় জাফরের জালে মালেকের লাশ আটকে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে