
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তাঁকে হত্যা ও নেতাকর্মীশূন্য করার জন্য যাঁরা নীলনকশা এঁকেছেন তাঁদের বিরুদ্ধে জনতার আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় তাঁর ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি জিডির বিষয়টি উল্লেখ করেন।
মির্জা কাদের তাঁর ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী অ্যাডভোকেট ইসরাতুন্নেসার বিরুদ্ধে জনতার আদালতে জিডি করেন। এ ছাড়া ওই স্ট্যাটাসে আরও অনেকের নাম উল্লেখ করেন। উল্লেখ করা অন্যররা হলেন—ফেনীর এমপি নিজাম হাজারী, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল হক (শহীদুল ইসলাম), কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, সেতুমন্ত্রীর সহকারী জাহাঙ্গির আলম, দাগনভুঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, তাঁর স্ত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, চরফকিরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জায়েদল হক কচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, চরএলাহী ইউনিয়ন পরিষদের পুনঃনির্বাচিত চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চরকাঁকড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হানিফ সবুজ এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের বিরুদ্ধে জনতার আদালতে জিডি করেছেন বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া তিনি একই স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘বিচারপতির কাছে বিচার চেয়ে পাইনি, তাই বিচারপতির বিচার করে যে জনতা, সেই জনতার কাছে বিচার দিলাম। যে জনগণ আমার প্রাণশক্তি, সেই জনগণ আমাকে প্রেরণা জোগাবেন। সত্যের যে প্রদীপশিখা জ্বালিয়েছি, লাজভয়-লোকভয় তা কখনোই নেভাতে পারবে না। মহান আল্লাহ আমার সহায় হোক। দোয়া করবেন সকলে।’
জনতার আদালতে করা মেয়র কাদের মির্জার জিডির বিষয়টি প্রকাশ করার পর থেকে কোম্পানীগঞ্জের সব মহলে মূল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪৪ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে