
দক্ষিণ আফ্রিকায় কাজী মহি উদ্দিন পলাশ (৩৩) নামের এক বাংলাদেশির লাশ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পলাশের পার্শ্ববর্তী এক দোকানদার বিষয়টি তাঁর পরিবারকে জানান।
পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের কাজী আইয়ুব আলী মাস্টার বাড়ির কাজী আমিন উল্লার ছেলে। আট ভাই বোনের মধ্যে পলাশ ছিলেন ষষ্ঠ।
পলাশের বড় ভাই কাজী সালে উদ্দিন মাসুম জানান, জীবিকার তাগিদে গত ২০১২ সালে আফ্রিকা পাড়িজমান পলাশ। পরে আফ্রিকার উইটব্যাংক এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। টানা প্রায় ১০ বছরের বেশি সময় পর দেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পলাশ। সর্বশেষ এক বছর আগে দেশে এসেছিলেন তিনি।
মাসুম বলেন, ‘পলাশ দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের ঝামেলা এড়াতে ওই দেশি এক যুবককে তার দোকানে চাকরি দেয়। গত কয়েক বছর ধরে ভালোই চলছিল পলাশের ব্যবসা। হঠাৎ করে গত তিন দিন আগে দোকান থেকে নিখোঁজ হয় পলাশ। পার্শ্ববর্তী ব্যবসায়ীরা সম্ভাব্য জায়গায় পলাশকে খোঁজেন। বৃহস্পতিবার রাতে একজন ব্যবসায়ী আমাদের জানায় পলাশের দোকানের ডিপ ফ্রিজের মধ্যে তার মৃতদেহ পাওয়া গেছে।’ দোকানে চাকরি করা আফ্রিকান ওই ছেলেসহ সন্ত্রাসীরা পলাশকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। পলাশের মৃতদেহ দ্রুত দেশে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে