
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে শাহিদুজ্জামান পলাশ ওজি (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ পলাশের মৃতদেহ উদ্ধার করে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত পলাশ নাটেশ্বর গ্রামের জামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন পলাশ। এরই মধ্যে পুনরায় ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছেন। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন পলাশ। নির্বাচনের দিন একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বে ছিলেন তিনি। তবে এই হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থলে এসে নিহতের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পলাশ ওজি স্ত্রী-সন্তানর নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর নিজ বাড়িতে (ঘটনাস্থল) একটি বসতঘরের পাশাপাশি একটি মুরগির খামার ছিল। এগুলো দেখাশোনা করতে পলাশ এখানে আসতেন। গতকাল শনিবার বিকেলে কিছু মুরগি বিক্রি করার পর খামারে কর্মরত দুই কর্মচারী সন্ধ্যায় চলে গেলে পলাশ একা খামারে ছিলেন। রাত ৮টার দিকে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং খামার থেকে একটি পার্টিতে গিয়ে রাতে বাড়ি ফিরবেন বলে জানান।
ওসি জানান, রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁর ঘরের পাশে পলাশের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে এবং হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। মৃতদেহের ময়নাতদন্ত শেষে জানা যাবে, কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে