
নোয়াখালীর হাতিয়ায় গ্রাম চৌকিদারকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। আহত চৌকিদারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের দিদার বাজারে এ ঘটনা ঘটে।
আহত মো. এরশাদ হোসেন উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম চৌকিদার।
অভিযোগে জানা যায়, আজ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিদার বাজারে চৌকিদারের ওপর হামলা করা হয়। হামলায় নেতৃত্ব দেন উপজেলার উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন। তাঁরা পিটিয়ে চৌকিদারের বাম হাত ভেঙে দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানায়, গত বছর ৫ আগস্টের পরে সংশ্লিষ্ট ওয়ার্ডে সরকারি সুযোগ-সুবিধা বিতরণকে কেন্দ্র করে চৌকিদারের ওপর অনেকে ক্ষিপ্ত ছিল। এর রেশ ধরে হামলার এ ঘটনা ঘটানো হয়েছে। সরকার পরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের তৎপরতা কমে গেলে দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের সচিব ও তাঁদের নির্দেশে গ্রাম চৌকিদারেরা। এতে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা অসন্তুষ্ট হন।
আহত এরশাদ হোসেন বলেন, ‘মসজিদের জায়গায় ঘাস কাটাকে কেন্দ্র করে তারা আমার ওপর হামলা করে। এ সময় তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার বাম হাত ভেঙে দেয়। এ সময় আমার ভাই জাফর আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আমার ওপর হামলার ঘটনাটি আমি হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।’
শ্রমিক দল নেতা আনোয়ার হোসেনকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রাম চৌকিদারের সঙ্গে মসজিদের জায়গা নিয়ে সমাজিদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। আমার সঙ্গে কিছু হয় নাই। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না।’
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘হরনী ইউনিয়ন নিয়ে আমরা এমনিতে উদ্বেগ-উৎকণ্ঠায় থাকি। এর আগেও ইউনিয়ন সচিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজকের বিষয়টির খবর পেয়েছি। আহত চৌকিদার এরশাদ হোসেন চিকিৎসা শেষ করে এলে আমরা আইনগত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে