
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে রামপুর ৭ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলেন এটির মালিক। পরিবেশের চরম ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রশাসন ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেয়।
অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব। এ সময় সেনাবাহিনী টিম, কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে