
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পয়লা বৈশাখের মেলায় ঘুরতে এনে লাকি বেগম (১৮) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় স্বামী সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিউদ্দিনের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকি বেগম স্বামীর সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকায় বেদেপল্লিতে থাকতেন।
পুলিশ জানায়, এক বছর আগে লাকির সঙ্গে সাকিবের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে গত কয়েক দিন ধরে তাঁদের সঙ্গে মনমালিন্য চলছিল। সোমবার বিকেলে পয়লা বৈশাখ উপলক্ষে লাকিকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলেন সাকিব। সন্ধ্যায় মেডিকেল কলেজ এলাকা থেকে দুজনে একসঙ্গে একলাশপুর মেলায় আসেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুজন নাগরদোলায় ওঠেন। নাগরদোলায় থাকা অবস্থায়ই চাকু দিয়ে লাকির গলা কেটে দেন শাকিব। টের পেয়ে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকা'কে বলেন, অভিযুক্ত সাকিবকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর পড়ুন:

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে