
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে মাইজদী গণপূর্ত কার্যালয়সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে চৌমুহনী-সোনাপুর সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
সড়কে অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মীরা প্রথমে টায়ারে আগুন দেন। পরে তাঁরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে থাকেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি তাজুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ওসমান গনি রুবেল, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে ভিপি নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। কয়েকজনকে আটক করা হয়েছে বলেও আমরা শুনেছি। ’২৪-এর অভ্যুত্থানের পর এমন একটা বর্বরোচিত হামলা সত্যিই নিন্দনীয়। স্বাধীন দেশে আবারও রক্ত দিতে হলো আমাদের। জাতীয় পার্টির মতো একটি স্বৈরাচারীর সহযোগী দলকে প্রশাসন থেকে এমন সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নেতারা।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে