
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যেই পদত্যাগ করেছেন প্রক্টর, হলগুলোর প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ ৯ জন কর্মকর্তা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে এই সংগঠন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গতকাল বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার জসীম উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নোবিপ্রবির প্রক্টর অধ্যাপক আনিসুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক বিপ্লব মল্লিক, আইকিউএসির পরিচালক অধ্যাপক ফিরোজ আহমেদ ও অতিরিক্ত পরিচালক মোহাইমেনুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট কাউসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট রুহুল আমিন, হজরত বিবি খাদিজা হলের প্রভোস্ট মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অবন্তী বড়ুয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মহিনুজ্জামান।
গত ৭ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা শিক্ষক-কর্মকর্তা এবং আবাসিক হলগুলোর প্রভোস্টদের দুই দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়েছেন নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে গতকাল ১৪ জুন পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়।
২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৯ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে