
গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়া ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চের শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ডের একটি দল তাঁদের উদ্ধার করে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।
উদ্ধার হওয়া যাত্রী উপসহকারী মেডিকেল কর্মকর্তা বিমান চন্দ্র আশ্চর্য জানান, চরে আটকা পড়ার পর তাঁরা নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চেয়েছেন। সন্ধ্যার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের কালিগঞ্জের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে একটি দল তাঁদের উদ্ধার করে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। আজ দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটি ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। আজ সকালে নদীতে জোয়ার এলেও পানি কম হওয়ায় লঞ্চটি নামানো যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে