
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী ও সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীরের (৪৪) বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলা দুটি করেন। অভিযুক্ত আলমগীর চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার গোমদণ্ডী এলাকার নুর উল্লার ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপক আলমগীর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ শাখায় প্রথমে ২০১৫ থেকে ২০২০ সাল এবং পরে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় মেয়াদে কর্মরত থাকা অবস্থায় ৮৯টি ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাৎ করেন।
অপর দিকে, আলমগীর প্রথমে ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ২০২০ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। এ সময়ে তিনজন ভুয়া ঋণগ্রহীতার মাধ্যম ২১ লাখ ৪০ হাজার টাকাসহ প্রাথমিকভাবে প্রায় ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান জানান, গত ২০ অক্টোবর দুদক নোয়াখালীর একটি দল ওই দুটি শাখায় অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পায়। এর ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় প্রতিবেদন পাঠানোর পর আজ অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে