
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন এবং ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাঁরা স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে গত ৩১ ডিসেম্বর ২০২৪ সালে ৭ম পর্যায় সফলভাবে সমাপ্ত হয়েছে। এরপর চলতি বছরের ১ জানুয়ারি থেকে প্রকল্পের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে সরকারি অর্থায়নে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই ও শিক্ষাসহায়ক উপকরণ মুদ্রণ ও সরবরাহ করা হয়। কর্তৃপক্ষের নির্দেশনায় আলোকে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
গত ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা প্রকল্পের বিদ্যমান জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দেন। কিন্তু সেই আশ্বাসের কোনো অগ্রগতি নেই। ১৪ মে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় ৫ মাসের বেতন-ভাতা বাদ দিয়ে প্রকল্প অনুমোদনের তারিখ থেকে বেতন-ভাতা প্রদানের বিষয়ে আলোচনা হয়। এতে প্রকল্পের ৮৪ হাজার শিক্ষক, কোয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশা সৃষ্টি হয়েছে।
গত ঈদুল ফিতরেও প্রকল্পের শিক্ষক, কোয়ারটেকাররা বেতন-ভাতা পাননি। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে সবাই মানবেতর জীবন যাপন করছেন। পবিত্র ঈদুল আজহার আগে বেতন-ভাতা দেওয়া না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে