
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বামনী নদীতে এক যুবকের (২৫) লাশ ভেসে এসেছে। আজ মঙ্গলবার সকালে মুছাপুর ইউনিয়নের ক্লোজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বামনী নদীতে যে জোয়ার আসে, তাতে ওই যুবকের লাশটি ভেসে এসে পাড়ের ব্লকের ওপর পড়ে ছিল। আজ সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
মৃত যুবকের গায়ে লাল টি-শার্ট ও সাদা পায়জামা ছিল। শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য এটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে