নীলফামারীতে রেললাইনে চারটি স্থানে ফাটল দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার একটি ও সৈয়দপুর উপজেলায় তিনটি স্থানে এ ঘটনা ঘটে। এতে রাজশাহী-চিলাহাটি ও খুলনা-চিলাহাটি রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে রেললাইন কাটা দেখে নাশকতার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে সদর উপজেলার তরুণীবাড়ি বড় পুল রেলক্রসিংয়ের কাছে, সৈয়দপুর উপজেলার রেলওয়ে স্টেশনের উত্তরদিকে গোলাহাট কবরস্থান এলাকায় একটি স্থানে ও ঢেলাপির এলাকায় দুটি স্থানে ফাটল দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের রেলকর্মীরা সেখানে উপস্থিত হন। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ও ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন নির্ধারিত গতির চেয়ে খুব কম গতিতে চলাচল করে। পরে ফেটে যাওয়া লাইনে নতুন লাইন প্রতিস্থাপন করা হলে বিকেলের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, ‘নাশকতার জন্য লাইন কাটেনি, এটা ফেটে গেছে। রেলে নাশকতার কারণে সবার নজর রেললাইনের দিকে। তাই আতঙ্কিত হচ্ছেন সবাই। রেললাইন জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’
সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, ‘রেললাইন কেউ কাটেনি ওইদিন সকালে চার স্থানে ফাটল দেখা দিয়েছে। যা স্বাভাবিক বিষয়। এর কয়েক দিন আগেও চারটি ফাটল ছিল। রেলকর্মীরা, যথারীতি লাইন চেক করে ও এই ফাটলগুলো মেরামত করেন।’
সৈয়দপুর রেলস্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন বলেন, ‘শীতে কুয়াশারর কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় তার ওপর আবার রেললাইনে ফাটল। আজ এ রুটে সবগুলো ট্রেন প্রায় তিনঘন্টা বিলম্বে চলাচল করছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে