
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধাকে রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার বিকেল ৫টায় সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ তাঁকে নীলফামারী জেলহাজতে পাঠায়।
এর আগে গত মঙ্গলবার আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেল ৫টায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজ জিম্মায় নেন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মাহবুব রশীদ।
তদন্ত কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, মামলায় সুলতান মৃধা প্রধান আসামি। তবে অজ্ঞাতনামা আরও ৬-৭ জন আসামি রয়েছেন। তাঁদের বিষয়ে তথ্য জানতেই রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে সেই ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, ১৮ জুন দিবাগত রাতে সৈয়দপুরে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের গোডাউন ও ইয়ার্ডে রাখা রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে টুকরা টুকরা করে তা গোপনে দুটি পিকআপে নিয়ে বিক্রি করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই দিনই বেলা ৩টায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার যৌথ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে (১৯ জুন) সুলতান মৃধার বিরুদ্ধে মামলা করেন। আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে