
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সানোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল-উল-আহসান, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, জেলার খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী গ্রামের জমশের মিয়ার ছেলে সানোয়ারকে গত ২৪ নভেম্বর সকালে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের কোনো আপত্তি না থাকায় থানা-পুলিশ ও স্থানীয় নেতাদের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই সেদিন লাশ দাফন করা হয়।
পরে সানোয়ারের স্ত্রী তাঁর মোবাইল ফোনে দেখেন, ২৩ তারিখ দিবাগত রাত ১টা ১২ মিনিটে তাঁর ফোনে স্বামীর নম্বর থেকে খুদে বার্তা এসেছিল।
সানোয়ারের স্ত্রী বলেন, ওই খুদে বার্তায় লেখা ছিল—‘আমার মৃত্যুর জন্য ফারুক ব্যাপারী দায়ী’। এ কারণেই সানোয়ারের ভাই মো. দেলুয়ার মিয়া গত ৭ ডিসেম্বর নেত্রকোনার আমলি আদালতে ৭ জনকে আসামি মামলা করেন। আদালত মামলটি রেকর্ডভুক্ত করতে খালিয়াজুরী থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশেই আজ বৃহস্পতিবার কবর থেকে সানোয়ারের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, মামলা করার পর থেকেই আসামিরা পলাতক এবং এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে