প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা ও হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তারকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তার নিজের কর্মস্থলে থাকেন না। তিনি থাকেন ঢাকায়। বিদ্যালয়ে তাঁর স্থলে স্নাতকপড়ুয়া এক শিক্ষার্থীকে দিয়ে স্কুলে পাঠদান ও হাজিরা খাতায় স্বাক্ষর করাতেন তিনি। এ নিয়ে গত রোববার আজকের পত্রিকায় অনলাইনে ‘শিক্ষিকা থাকেন ঢাকায়, খালিয়াজুরীতে তাঁর নামে স্বাক্ষর করেন স্নাতকপড়ুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এবার তাঁকে সাময়িক বরখাস্ত করল কর্তৃপক্ষ।
বরখাস্তের তথ্য নিশ্চিত করে শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম বলেন, প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা ও হাজিরা খাতায় স্বাক্ষর করানো সরকারি চাকরিবিধি পরিপন্থী। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শিক্ষক নাজমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নূরারীপুর গ্রামে ২০১৮ সালে স্থাপিত হয় রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৭৪ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছেন। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তার। তিনি ২০২৪ সালের ২৯ এপ্রিল বিদ্যালয়ে যোগদান করেন। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকে বিদ্যালয়ে অনিয়মিত তিনি। বিদ্যালয়ে না গেলেও শিক্ষক হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করছেন নাজমা আক্তার। এর সঙ্গে নিয়মিত বেতন-ভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন তিনি।
গত ২৮ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মোট ৫ জনের মধ্যে ২ জন শিক্ষককে উপস্থিত রয়েছেন। নাজমা আক্তারের স্থলে প্রক্সিশিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন স্নাতকপড়ুয়া হেপি আক্তার নামের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী নাজমা আক্তারের হয়ে পাঠদানসহ শিক্ষক হাজিরা খাতায় ‘নাজমা’ লিখে স্বাক্ষর করেন। আর এ কাজে সাহায্য করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আক্তার। জানতে চাইলে স্নাতকপড়ুয়া শিক্ষার্থী হেপি আক্তার বলেন, ‘নাজমা ম্যাডাম ঢাকায় আছেন। এজন্য কয়েক মাস তাঁর ক্লাস আমি নিচ্ছি। ম্যাডাম বলায় তাঁর শিক্ষক হাজিরা খাতায় আমি নাজমা লিখে স্বাক্ষর করছি। এটা আমার ভুল হয়েছে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে