নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উচ্চবিদ্যালয়ে ক্লাসে তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে স্কুল চলাকালে ক্লাসে নবম শ্রেণির কয়েকজন ছাত্রীকে পেটান শিক্ষক স্মরণ তালুকদার।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে এক ছাত্রী অচেতন হয়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলায় নবম শ্রেণির ক্লাস চলাকালে শিক্ষক স্মরণ তালুকদার তিন ছাত্রীকে পেটান। এতে তারা আহত হয়। খবর পেয়ে প্রধান শিক্ষক দ্রুত বিদ্যালয়ে গিয়ে আহত ছাত্রীদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনা জানাজানি হলে উপজেলা প্রশাসন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম বলেন, এ বিষয়ে শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের কোনো অভিযোগ নেই। তারপরও শিক্ষা কর্মকর্তার নির্দেশে খণ্ডকালীন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক স্মরণ তালুকদারের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ওই শিক্ষকের কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসি ল্যান্ড এম এ কাদের বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে