
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে নৌকার ওপর পড়ে ঘুমন্ত অবস্থায় আলখাছ মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আলখাছ মিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিএতে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। ধনু নদে কার্গো-বাল্কহেড চলাচলে সংকেত (মার্কার) দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন তিনি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলখাছ মিয়া বিআইডব্লিউটিএ আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো-বাল্কহেড চলাচলে সহায়তার জন্য সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। গতকাল রোববার দুপুরে কাজ শেষে জগন্নাথপুর ফেরি ঘাটে নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড নৌকাটির ওপর পড়ে। এতে নৌকা ডুবে মাটির নিচে চাপা পড়ে মারা যান আলখাছ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লেপসিয়া নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে