নেত্রকোনার কলমাকান্দায় মাদক সেবন ও পরিবহনের অভিযোগে পৃথক অভিযানে সাত যুবককে আটক করেছেন পুলিশ ও বিজিবির সদস্যরা। মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। কলমাকান্দা থানার পরিদর্শক (ওসি) সজল কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার লেংগুড়া এলাকার আলমগীর হোসেন (৩০), আব্দুল হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮), মো. মিজান (২০), একই উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সীমান্তবর্তী লেংগুড়া বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন মাদক সেবনরত অবস্থায় আলমগীর হোসেন, আব্দুল হান্নান, রাব্বি ও মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। রাতে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে কলমাকান্দার লেংগুড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় ঢাকাগামী একটি গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে নুর আলম, সবুজ ও ইব্রাহিমকে আটক করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় তাঁদের কলমাকান্দা থানা-পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। আজ বুধবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার জানান, সাজাপ্রাপ্ত চারজনকে রাতেই কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে