নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এইচএসসি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার ও নকল করার অপরাধে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ৬ জন কক্ষ পরিদর্শককে বরখাস্ত করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিকেপি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল আহসান এ ব্যবস্থা নেন। বহিষ্কৃত পরীক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।
বারহাট্টা উপজেলার ইউএনও আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষা ছিল। দুপুরে সিকেপি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও। এ সময় ৯ পরীক্ষার্থীর কাছে স্মার্টফোন ও অন্য একজনের কাছে নকল পাওয়া যায়। পরে তাদের সবাইকে বহিষ্কার করা হয়। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে ছয় কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে