নেত্রকোনার বারহাট্টায় কংস নদে ভেসে থাকা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় কংস নদে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। তবে ওই নারীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান বলেন, ওই নারীর লাশ কোথাও থেকে এখানে ভেসে এসেছে। নাম-পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে