
মেঘালয় সীমান্তঘেঁষা নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ত্রিনালী বাজারসংলগ্ন এলাকায় শামসুল নামের এক ব্যক্তির মাছ ধরার জালে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটি আটকা পড়ে। সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হলেও কেউ সেটির কোনো ক্ষতি করেননি।
খবর পেয়ে বন্য প্রাণী সংরক্ষণকর্মী আমিন খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে নিয়ন্ত্রণে আনেন। পরে তিনি বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে দুর্গাপুর রেঞ্জের সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেনসহ বন বিভাগের অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে নিরাপদে বস্তাবন্দী করে উদ্ধার করা হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে দুর্গাপুরের নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয়।
এ সময় বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের বন্য প্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, কোনো বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। প্রাণীটিকে হত্যা বা নির্যাতন না করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি।
উদ্ধারকর্মী আমিন খান বলেন, ‘কোনো সাপ ধরা পড়লে বা লোকালয়ে চলে এলে সেটিকে হত্যা করা উচিত নয়। বন বিভাগকে অবহিত করে নিরাপদ স্থানে অবমুক্ত করার ব্যবস্থা করতে হবে।’
ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন বলেন, ‘বন্য প্রাণী হত্যা দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্য প্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো বন্য প্রাণী লোকালয়ে দেখা গেলে দ্রুত বন বিভাগকে অবহিত করতে হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে