নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালে গোসল করতে নেমে হাবিবুর রহমান হাবিব (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল নামের খালে এই মৃত্যুর ঘটনা ঘটে।
হাবিব আতকাপাড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্বজনেরা জানান, সকালে নাশতা শেষে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় হাবিব। পরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নামে। একপর্যায়ে হাবিব ডুবে যায়। সঙ্গে থাকা এক বন্ধু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুর্গাপর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে